খুলনা বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথের নাটক ‘ডাকঘর’
· Prothom Alo

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক ‘ডাকঘর’ নিয়ে পাঠচক্র করেছে খুলনা বন্ধুসভা। ১৭ এপ্রিল প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় পাঠচক্রে মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষ বলেন, ডাকঘর নাটকটি ১৯১১ সালে রচিত হয় এবং ১৯১২ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হয়। নাটকটি অমল, ঠাকুরদা, মাধবদত্ত, সুধা, রাজপ্রহরী, দইওয়ালা, মোড়ল ইত্যাদি চরিত্রে চিত্রায়ণের মাধ্যমে রচিত হয়েছে।
Visit sport-tr.bet for more information.
বন্ধু সালাউদ্দীন সাবাদ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন লেখক, যাঁর পদচারণ বাংলা সাহিত্যের সবক্ষেত্রেই বিরাজমান। “ডাকঘর” নাটকটি বাংলা সাহিত্যের রূপকধর্মী নাটক। এ ছাড়া “রক্তকরবী” নাটকও রূপক ধারায় রচিত।’
খুলনা বন্ধুসভার পাঠচক্রের আসরউপদেষ্টা তুহিন রায় বলেন, ‘পাঠচক্র বন্ধুসভার একটি অন্যতম ভালো দিক। নতুন নতুন বই পড়লে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।’ তিনি সবাইকে পাঠচক্রে অংশগ্রহন করার জন্য উদ্ধুদ্ধ করেন।
পাঠচক্রের সেরা আলোচক হয়েছেন বন্ধু জয়ন্ত গাইন ও সালাউদ্দীন সাবাদ। তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা উত্তম মন্ডল, আসফিক আহমেদ সিদ্দিকী, সহসভাপতি হাফিজুর রহমান ও দীপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রাবন্তি কুন্ডু, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাম্মি আক্তার, কার্যনির্বাহী সদস্য পাপন কংস বনিক, বন্ধু আনিকা অবন্তী, আবু হানিফা, ছায়িদুল সরদারসহ আরও অনেকে।