সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৬ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit betsport24.es for more information.

সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান মেনে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) করা হয়েছে। তাঁর নিয়োগে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের আমানতের ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। বিস্তারিত পড়ুন...

চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০সি কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিস্তারিত পড়ুন...

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে

বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল

ফিফার নিয়মকানুনের জটিলতায় প্রস্তাবিত ব্রাজিল-বাংলাদেশ প্রীতি ম্যাচটি আদৌ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে এমনিতেই যথেষ্ট সংশয় আছে। তার ওপর এই ম্যাচের আয়োজনে বাংলাদেশ সরকার কোনো অর্থ ব্যয় করতে রাজি নয় বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট জানিয়ে দেওয়ার পর অনিশ্চয়তা আরও বেড়েছে। বিস্তারিত পড়ুন...

ইরানের শীর্ষ বাণিজ্যিক অংশীদার দেশ কারা, তাদের কি সত্যিই নিশানা করবে যুক্তরাষ্ট্র

আল–জাজিরার প্রতিবেদন থেকে নেওয়া স্ক্রিনশট

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। এ পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’। এর আওতায় প্রায় ৬০টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও নৌযানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি জাহাজ চলাচল, সোনা, উড়োজাহাজ, প্রযুক্তি ও ডিজিটাল সম্পদের ওপর পরোক্ষ নিষেধাজ্ঞার (সেকেন্ডারি স্যাংশন) পরিধি আরও বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়ুন...

Read full story at source