আজকের চাঁদটির নাম ‘হান্টার্স মুন’ কেন
· Prothom Alo
আজ ২৬ অক্টোবর। আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ। উত্তর গোলার্ধে শরৎকালের এই পূর্ণিমার একটি পরিচিত নাম ‘হান্টার্স মুন’ বা শিকারির চাঁদ। নামটি শুনে মনে হতে পারে, চাঁদ বুঝি আজ অন্য রকম। কিন্তু এই নামের পেছনে আছে পুরোনো দিনের জীবনযাপন, ঋতু বদল আর শীতের প্রস্তুতির ইতিহাস।
Visit bettingx.club for more information.
আজ ২৬ অক্টোবরের আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদ, যার আরেক নাম ‘হান্টার্স মুন’‘হান্টার্স মুন’ নামটির প্রচলন উত্তর গোলার্ধের ঋতুভিত্তিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত। একসময় কৃষিকাজ ও প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষের জীবন চলত ঋতুর ছন্দে। শরৎকালে ফসল তোলার পর মাঠ অনেকটা ফাঁকা হয়ে যেত। গাছের পাতাও ঝরতে শুরু করত। ফলে খোলা জায়গায় বন্য প্রাণীর চলাচল চোখে পড়ত সহজে। শীত আসার আগে খাবার জোগাড় করতে তখন শিকারের ওপরও নির্ভর করতেন অনেকে।
পূর্ণিমার আলোয় রাতের পরিবেশ তুলনামূলক উজ্জ্বল থাকায় শিকারিদেরও সুবিধা হতো। এই মৌসুমি বাস্তবতার সঙ্গে মিলিয়েই পূর্ণিমার নাম হয়ে ওঠে ‘হান্টার্স মুন’। নামটির সঙ্গে ইউরোপীয় ও উত্তর আমেরিকার ঋতুভিত্তিক ঐতিহ্য, কৃষিকাজ ও শিকারের সম্পর্ক রয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অবশ্য পূর্ণিমার নানা নাম প্রচলিত ছিল।
হান্টার্স মুন কি অন্য পূর্ণিমার চেয়ে আলাদা
নামটি আকর্ষণীয় হলেও জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে হান্টার্স মুন আলাদা কোনো ধরনের চাঁদ নয়। পূর্ণিমার সময় চাঁদের পৃথিবীমুখী অংশ প্রায় পুরোপুরি সূর্যের আলোয় আলোকিত থাকে। হান্টার্স মুন মূলত একটি প্রচলিত নাম, যা ঋতু ও পূর্ণিমার সময়ের সঙ্গে সম্পর্কিত।
এর সঙ্গে ‘হারভেস্ট মুন’ বা ফসল তোলার চাঁদেরও সম্পর্ক আছে। শরৎ বিষুবের সবচেয়ে কাছের পূর্ণিমাকে বলা হয় হারভেস্ট মুন। তার পরের পূর্ণিমাই সাধারণত হান্টার্স মুন নামে পরিচিত। তাই হান্টার্স মুন প্রতিবছরের অক্টোবরেই যে উঠবে, এমন নয়।
দিগন্তে চাঁদ বড় ও কমলা দেখায় কেন
পূর্ণিমার চাঁদ দিগন্তের কাছে উঠলে অনেক সময় বড় ও কমলা রঙের দেখায়পূর্ণিমার চাঁদ দিগন্তের কাছে উঠলে অনেক সময় বড় ও কমলা রঙের দেখায়। কিন্তু এ সময় চাঁদ হঠাৎ বড় হয়ে যায় না। দিগন্তের কাছে গাছপালা, বাড়িঘর কিংবা পরিচিত বস্তুর সঙ্গে তুলনা করে আমাদের মস্তিষ্ক চাঁদের আকার বিচার করে। ফলে চাঁদকে বড় মনে হতে পারে। এই দৃষ্টিবিভ্রমকে বলা হয় ‘মুন ইলিউশন’।
চাঁদ দিগন্তের কাছে থাকলে তার আলোকে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তুলনামূলক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এ সময় আলোর নীল অংশ বেশি ছড়িয়ে পড়ে; হলুদ, কমলা বা লাল আভা তুলনামূলক স্পষ্ট হতে পারে। তাই চাঁদকে কমলা দেখালেই সেটি হান্টার্স মুনের বিশেষ কোনো বৈশিষ্ট্য, এমন ভাবার কারণ নেই।
চাঁদ দেখার সময়
আকাশ পরিষ্কার থাকলে খোলা জায়গা থেকেই অনায়াসে চাঁদ দেখতে পাবেনহান্টার্স মুন দেখতে দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন নেই। আকাশ পরিষ্কার থাকলে খোলা জায়গা থেকেই অনায়াসে চাঁদ দেখতে পাবেন। মুঠোফোনে ছবি তুলতে চাইলে ফোনটি স্থির রাখুন। চাঁদের উজ্জ্বল অংশের বিস্তারিত ধরতে ক্যামেরার এক্সপোজার কমিয়ে নিতে পারেন। ফ্রেমে কোনো গাছ, ভবন বা পরিচিত স্থাপনা রাখলে ছবিতে চাঁদের অবস্থান ও আকারের তুলনা আরও সুন্দরভাবে ফুটে উঠতে পারে।
সূত্র: দ্য ওল্ড ফারমার্স অ্যালামনাক, মেরিল্যান্ড ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস ও ইউএসএ টুডে নেটওয়ার্ক
আকাশে সূর্যগ্রহণ, মাটিতে চাঁদের ছায়ার আশ্চর্য সুন্দর ১৩টি ছবি